২৯ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ২৯ মামলার আসামি সনেট মোল্লাকে বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগী ও ১১ মামলার আসামি রাকিব মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকালে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
এর আগে, গতকাল রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে এবং সহযোগী শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, জেলার শীর্ষ সন্ত্রাসী সনেটকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আটক করে সদর থানা পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে নরসিংদী শহরের শালিধা মহল্লার মানিক মিয়ার পেছনের ফাঁকা জায়গা থেকে অবৈধ ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সনেট অস্ত্র ও গুলি মজুত রেখেছিল বলে পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী রাকিবকেও গ্রেপ্তার করে ডিবি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বলেন, সনেট মোল্লার বিরুদ্ধে এর আগে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ বিভিন্ন জেলায় ২৯টি মামলা রয়েছে।

নরসিংদীর লাল গ্রুপের প্রধান গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার