নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

নরসিংদী সংবাদদাতা

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টায় পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের পিছনে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীতে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪