মনোহরদীতে সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ
কৃষকদের মধ্যে সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ অতিথিরা

কৃষকদের কৃষি উৎপাদন ত্বরান্বিত করা এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ও কৃষ্ণপুর ইউনিয়নের প্রান্তিক ও স্থানীয় কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্যসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বিপ্লব বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। সঠিক সময়ে মানসম্পন্ন বীজ ও কৃষি উপকরণ পাওয়া তাঁদের অন্যতম অধিকার। বর্তমান সময়ে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষ ও কৃষকদের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

/এমআর/