মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগে প্রশমন দিবস পালিত

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগে প্রশমন দিবস পালিত
অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়ায় ইউএনও মাহামুদুল হাসানসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’– এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের নেতৃত্বে র‍্যালিটি মনোহরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খানমের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও মাহামুদুল হাসান বলেন, আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো দুর্যোগকালীন সময়ে এটা কীভাবে প্রশমন করতে পারি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো ও এর প্রভাবটা কীভাবে হ্রাস করতে পারি। এজন্য স্কুলে শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিস মহড়া দিয়েছে। যেন দুর্যোগকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে তা মোকাবিলা করতে পারে। কোনো গুজনে আতঙ্কিত হওয়া যাবে না। সবাইকে সচেতনভাবে তা মোকাবিলা করতে হবে।

সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

/এফআর/