নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নরসিংদীর পলাশ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে।

নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাসুমের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যুর ঘটনা ঘটে।

/এফআর/