লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।