মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, অর্জুনচর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব, তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির, ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া প্রমুখ।
কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় ছয় ঋতুর দেশ এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময়ই তীব্র গরম অনুভূত হচ্ছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, বন্ধ্যত্বের হার বাড়ছে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।’