চলে গেলেন গুণী শিক্ষক আজহারুল ইসলাম

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
চলে গেলেন গুণী শিক্ষক আজহারুল ইসলাম
আজহারুল ইসলাম

নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

আজহারুল ইসলাম মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মাওলানা আব্দুর রবের ছেলে। তিনি পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালের মার্চে তিনি মাদ্রাসায় যোগদান করেন। দীর্ঘ দুই দশকের শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরের সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘আজহারুল ইসলাম তার কর্মকালীন সময়ে অত্যন্ত সততা, নিয়মনুবর্তিতা এবং দায়িত্বের প্রতি এগিয়ে নিয়ে গেছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।’

আজহারুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

/জেএইচ/