বিদ্যুৎ ভোগান্তি কমাতে এক ফিডারের আওতায় আসছে মনোহরদী পৌর এলাকা

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী পৌরবাসীকে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের জন্য পৌর এলাকাকে একটি নির্দিষ্ট ফিডারের আওতায় আনার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌরসভা যুবদলের সভাপতি আ. সামাদ আকন্দ বকুল, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন, সাধারণ সম্পাদক মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন মনোহরদী পৌর এলাকা কয়েকটি ফিডারের আওতায় থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল করার লক্ষ্যে পুরো পৌর এলাকা এক ফিডারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী, দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পায় এমআর এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুর রহমান সরকার দোলন বলেন, মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের উদ্যোগে এ কাজ এগিয়ে শুরু হয়েছে। কাজটি বাস্তবায়িত হলে মনোহরদী পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে এবং পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
ইউএনও মাহামুদুল হাসান বলেন, মনোহরদী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছি।
এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান ইউএনও।

মনোহরদীতে ডাকাতির ঘটনায় পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৫