যুবদল নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ লেখা চিরকুট

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলায় যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। চিরকুটে ওই নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে আলামতগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ভুক্তভোগীর নাম মোবারক হোসেন। তিনি বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় ব্যবসায়ী ও আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
মোবারক হোসেন বলেন, ব্যবসার কাজে ঢাকায় ছিলাম। সন্ধ্যায় বাড়ি থেকে ফোন করে ঘটনাটি জানানো হলে দ্রুত বাড়িতে চলে আসি। পরে দলের স্থানীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে শপিং ব্যাগটি খুলে এর ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পায়।
মোবারক হোসেনের দাবি, চিরকুটে তাকে গালিগালাজ করা হয়েছে। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় মাধবদী থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মোবারক হোসেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানে না। মোবারক বলেন, আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই। ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় লোকজন ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।
ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, বিষয়টি জানার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নরসিংদীতে সার কারখানার প্রাক্তন কর্মচারীর বিকৃত মরদেহ উদ্ধার 