নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

সিজেডএন ডেস্ক

নরসিংদী সদর উপজেলায় বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে শহরের চৌয়ালা মহল্লায় লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রেতা। আহত দুজন হলেন রুবেল (৩০) ও মিরাজ (২০)। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলালের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষের বিরুদ্ধেই হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, আবু লাল ও হেলাল আগে একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।
শুক্রবার বিকালে আবু লালের পক্ষের কয়েকজন লোক একটি বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে চলে যান। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বাবুর বড় ভাই রুবেল এবং অপর পক্ষের মিরাজ।
পরে স্থানীয়রা গুরুতর আহত বাবুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।