তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
সিটিজেন ডেস্ক

তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭: ২৯

তাপপ্রবাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি। ফাইল ছবি
টানা তাপপ্রবাহে হাঁসফাঁস করা রাজধানীবাসীর জন্য প্রশান্তি নিয়ে এলো বৃষ্টি। রবিবার (২৬ এপ্রিল) বিকেলের পর থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে এবং শুরু হয় বহুল প্রতীক্ষিত বৃষ্টি। পুরান ঢাকার সূত্রাপুর ও বংশাল থেকে শুরু করে মাতুয়াইল, রামপুরা, বাড্ডা, মতিঝিল এবং মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও হালকা বৃষ্টির ছোঁয়ায় শীতল হয়েছে তপ্ত ঢাকা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টি ধীরে ধীরে পুরো শহরেই ছড়িয়ে পড়ে। এর আগে বেলা ৩টা থেকে আকাশ মেঘলা হতে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। বৈশাখের শুরুটা বৃষ্টিহীন থাকায় এবং গত মার্চ থেকে কয়েক দফার তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছিল ওষ্ঠাগত।
রবিবারের (২৬ এপ্রিল) পূর্বাভাস বলছে, ঢাকাসহ এর আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি। আর্দ্রতা ও তাপমাত্রার এ পরিবর্তন জনজীবনে কিছুটা হলেও প্রশান্তি বয়ে এনেছে।

/এমএকে/

২৭ জেলায় হতে পারে কালবৈশাখী