সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১: ২২

গোলাম সারোয়ার মিলন। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মৃত্যুবরণ করেছেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
গোলাম সারোয়ার মিলন ১৯৮৬ থেকে ১৯৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৯৮৬-৮৭ সময়ে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন গোলাম সারোয়ার মিলন।
তিনি ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন গোলাম সারোয়ার মিলন। পরবর্তীতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিক দলে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
এদিকে, গোলাম সারোয়ার মিলনের আকাল অকাল প্রয়াণে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

/এফআর/

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন