প্রধান তথ্য অফিসার হলেন সাংবাদিক আবদাল আহমদ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রধান তথ্য অফিসার হলেন সাংবাদিক আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পিআইও) হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। তাকে গ্রেড-১ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এমআর/