বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রথমবারের মতো আয়োজন করেছে ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে জলসিঁড়ি গলফ ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিজিএমইএর স্পোর্টস কমিটির ডিরেক্টর ইন চার্জ, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলমের বিশেষ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ৮০ জনেরও বেশি গলফার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিজিএমইএর সাধারণ সদস্যরা ছিলেন। বিজিএমইএ পর্ষদের পরিচালকরাও এই প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক মোহাম্মদ সোহেল এবং পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
প্রতিযোগিতায় বিজিএমইএর অ্যাপারেল ক্লাব কমিটির চেয়াম্যান এবং ফ্রেন্ডস স্টাইলওয়্যার লিমিটেডের এএম মাহমুদুর রহমান ‘চ্যাম্পিয়ন’ এবং এরাইভাল ফ্যাশন লিমিটেডের শফিকুল ইসলাম ‘রানার-আপ’ হন। নারী গলফারদের মধ্যে দাদা ঢাকা লিমিটেডের হ্যায়জাং ‘লেডিস উইনার’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এ ছাড়াও টুর্নামেন্টে ‘বেস্ট গ্রস’ নির্বাচিত হন অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের এএলএম নিশাত বিন জিয়া।
অন্যান্য ক্যাটাগরিতে চট্টগ্রাম ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইলস লিমিটেডের নিয়াজ আহমেদ ভূঁইয়া ‘লঙ্গেস্ট ড্রাইভ’ এবং আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের সালাহ উদ্দিন আহমেদ (শামীম) ‘নেয়ারেস্ট টু দি পিন’ পুরস্কারে ভূষিত হন। খেলা শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, এতে এএন্ডই এর এঞ্জেলো লী নাগে প্রথম পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।
বর্ণাঢ্য এই আয়োজনটি এএন্ডই, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, আরগন ডেনিমস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, হুরাইন এইচটিএফ লিমিটেড এবং দৌড়-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সংকট মোকাবিলায় আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ