‘পুলিশসহ জরুরি সেবার জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’

সিটিজেন ডেস্ক

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর যানবাহনে জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এ তথ্য জানান। তিনি সংসদকে অবহিত করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে সংসদে কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা তুলে ধরে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিয়ে জানান, সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন সরকার তা ইতোমধ্যেই আমলে নিয়ে সমাধান করেছে। পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের মতো জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর ওপর থেকে জ্বালানি ব্যবহারের সব ধরনের নিষেধাজ্ঞা বা এমবার্গো সরিয়ে নেওয়া হয়েছে। ২ দিন আগেই এ সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জননিরাপত্তায় টহল বা জরুরি সেবায় এখন থেকে আর কোনো বিঘ্ন ঘটবে না।

‘পাটের জৌলুস ফেরাতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে’