‘মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, বিভাজন তৈরি করে’
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ৪৭

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ছবি: গালফ নিউজ
মাস্কাট সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন, যেখানে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আরাঘচি কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ওমানের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের বিষয়ে ওমানের ‘বিচক্ষণ অবস্থান’-এরও উল্লেখ করেন।
বৈঠকে আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত প্রায় ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তা বাড়ানোর বদলে বরং অস্থিরতা ও বিভাজন তৈরি করে। তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক দেশগুলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের মধ্যে সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে।
অন্যদিকে, সুলতান হাইথাম দ্রুত যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ লক্ষ্যে যেকোনো ধরনের সহযোগিতা দিতে ওমান প্রস্তুত রয়েছে বলেও জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। আলোচনায় হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক যোগাযোগ নিয়েও মতবিনিময় হয়।
সূত্র: আল জাজিরা

/এমআর/