শিরোনাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা কাল

বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা কাল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মূলত ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পগুলোর চলতি বছরের মার্চ পর্যন্ত অর্জিত অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা, গত ৩১ মার্চ অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি যাচাই নিয়েও আলোচনা হবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং কারা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর চলতি বছরের মার্চ পর্যন্ত ভৌত ও আর্থিক অগ্রগতির মূল্যায়ন বিষয়ক তথ্য উপাত্ত উপস্থাপন করা হবে। উল্লেখ্য, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে এ প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

/এমএকে/