মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে লেনদেন অস্বীকার চীনা কোম্পানির
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৮: ১০

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে লেনদেন অস্বীকার চীনা কোম্পানির।
মার্কিন নিষেধাজ্ঞার জেরে নতুন করে বিতর্কের মুখে পড়ে ইরানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকার অভিযোগ নাকচ করেছে চীনের বৃহৎ স্বাধীন তেল শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল।
ইরানের অপরিশোধিত তেল কেনার অভিযোগে কোম্পানিটির একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পরই এই ব্যাখ্যা সামনে আসে। স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক নথিতে হেংলি জানায়, তারা কখনোই ইরানের সঙ্গে কোনো বাণিজ্যে জড়িত হয়নি।
কোম্পানির দাবি, তাদের সব অপরিশোধিত তেল সরবরাহকারীই নিশ্চিত করেছে যে সরবরাহকৃত তেলের উৎস মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো দেশ নয়। ফলে তাদের সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রশ্নই ওঠে না।
একই সঙ্গে হেংলি পেট্রোকেমিক্যাল জানায়, তাদের কাছে তিন মাসেরও বেশি সময়ের উৎপাদন চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। ফলে চলমান পরিস্থিতির কারণে তাদের উৎপাদন বা সরবরাহ কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
এছাড়া, চীনের তেল শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যালের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আল জাজিরা

/এমআর/