অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অটোরিকশার ধাক্কায় সাফিদ ফরাজী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মেঝেরা গাওলা এলাকায় মোল্লাহাট-খুলনা পুরাতন সড়কের নবনির্মিত সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিদ ফরাজী ওই এলাকার বাসিন্দা রাসেদ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি অটোরিকশা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে সড়কে উঠে পড়ে। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক মৃত ঘোষণা করার পর ফকিরহাট থানা-পুলিশ সুরতহাল সম্পন্ন করেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় দেখা হচ্ছে।

সূত্র:

বাসস

/এসএ/