জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
আসন্ন জুলাই মাসে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


একসময় পদ্মা তীরের নিভৃত গ্রাম। চারদিকে ছিল কৃষিজমি আর জনবসতির ছাপ। সেই অজপাড়া গাঁয়ের চিত্রই বদলে দিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা আবাসন প্রকল্প ‘গ্রিন সিটি’।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবম শ্রেণি পড়ুয়া কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো চাচাতো ভাই নাইমের।মঙ্গলবার রাতে তার বাসায় কিশোরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে নাইম।

দেশের মানুষের জন্য পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্পে বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসন্ন জুলাই মাসে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’। আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারও সেটি অনুমোদনের দায়িত্ব নেয়নি। সব প্রস্তুতি শেষ হলেও গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে উপস্থাপন করার কথা হলেও পরবর্তীতে তা আর ওঠেনি।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার ইতোমধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে এবং এখন অর্থায়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে কাজ চলছে।

দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ২৫ বছর আগে বিএনপি সরকারের সময় যে প্রকল্পের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিই এখন নতুনভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে।

মেগা প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পদ্মা সেতু নির্মাণে ব্যয় আরও কমানো সম্ভব ছিল এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছভাবে সম্পন্ন করা যেত।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত।

কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় ভিড় করেন শত শত মানুষ। তবে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

জেলে সুব্রত হালদারের জালে একটি বড় কাতল মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম।

রানা প্লাজা দুর্ঘটনায় তিনদিন ধ্বংসস্তূপে চাপা পড়ে জীবিত উদ্ধার হয়েছিলেন নাসিমা বেগম। কিন্তু গত বুধবার (২৫ মার্চ) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবিতে তিনি প্রাণ হারান।

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
