পদ্মার এক কাতল মাছ অর্ধলাখ টাকায় বিক্রি
রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৪: ৪৭

জেলে সুব্রত হালদারের জালে ধরা পড়া বিশাল কাতল মাছ। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশালাকায় একটি কাতল মাছ। পরে সেটি বিক্রি করা হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন এক মাছ ব্যবসায়ী।
জানা গেছে, সকালে দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জেলে সুব্রত হালদারের জালে একটি বড় কাতল মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম।
আড়তে মাছটির উন্মুক্ত নিলামে ডাকা হলে সেটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মাছের ক্রেতা চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর বড় কাতল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আমি ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেছি।

/এফআর/

ইরানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর ঘোষণা