শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার ষড়যন্ত্রমূলক: আইজিপি
শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার ষড়যন্ত্রমূলক: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন উদ্দেশ্যমূলকভাবে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে বাংলাদেশ পুলিশ। নিখোঁজ হওয়া শিশুদের ৮৭ শতাংশ উদ্ধার হয়েছে বা তাদের সন্ধান পাওয়া গেছে।































