সুইসাইড নোট লিখে জাবি শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে প্রশাসনের বিজ্ঞপ্তি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসির বাসে ওঠার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে রোববার রাতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাইমিনুল বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার বিকেল ৩টা ৮ মিনিটে তাকে হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তাঁর কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়।
এ ঘটনায় শিক্ষার্থীর সন্ধান পেতে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও অবহিত করা হয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া নোটে বিভাগীয় অবহেলার অভিযোগ থাকায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মোহাইমিনুলের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায়।