শিরোনাম

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো ১০০০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো ১০০০
নেপালে আকস্মিক বন্যার পরের দৃশ্য

নেপাল-তিব্বত সীমান্তের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এছাড়া উভয় দেশে এখনও ৪৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের দেওয়া সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানা গেছে।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল চীন। এতে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১০০৩ জনে দাঁড়িয়েছে।

পাশাপাশি নেপালে এখন নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। অপরদিকে তিব্বতে নিখোঁজ আছেন ৫৪৬ জন। ফলে দুই দেশে মোট নিখোঁজ আছেন ৪ হাজার ৪৬২ জন। এর মধ্যে নেপালে ৩০ দেশের ৫৮৩ জন বিদেশি নিখোঁজ রয়েছেন। আর চীনে নিখোঁজ ২৩ দেশের ২৬১ জন বিদেশি।

ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনের উদ্ধার কাজ চলছে আজ। এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় এখন জীবিত উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। এজন্য নিহতের সংখ্যা আরও বড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে হিমবাহধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। ওই পানির শক্তি এত বেশি ছিল যে বন্যায় নিহত মানুষের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে গেছে। পর্যাপ্ত ফ্রিজার না থাকায় মরদেহগুলো নিয়ে হিমশিম খাচ্ছিল দক্ষিণ এশিয়ার এই দেশটি। তাই আপাতত ডিএনএ সংগ্রহ করে সেগুলো গণকবর দেওয়া হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে কবর থেকে তুলে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: সিএনএন

/জেএইচ/