এবার খিলক্ষেতে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা ঘটনায় শোকাহত দেশের মানুষ। এরই মধ্যে জানা গেছে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার বাসা থেকে সে রাগ করে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এতে তার মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর নাঈমকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
এসময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে শুক্রবার রাত আড়াইটার দিকে নাঈমের পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে আছে।
এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানানো হয়। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে অজ্ঞাত ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক