শিরোনাম

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার জাহাজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার জাহাজ
যাত্রীবাহী জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের নিখোঁজ হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার খবর তারা পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিলো। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি বলেন, ঘটনাস্থলের দিকে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। আমরা ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করেছি।

ভার্গো ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিলো।

/এসবি/