নেপাল-তিব্বতে বন্যায় মৃত বেড়ে ১২৪৩, নিখোঁজ ৪৮৭৪

সিজেডএন ডেস্ক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৭৪ জন মানুষ।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, নিরাপত্তা বাহিনী চিতাওয়ান জেলা থেকে ৩৪৮, নওয়ালপরাসি থেকে ৪২৬ এবং নুয়াকোট থেকে ১৫৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া রাসুয়া থেকে ১২৭, গোর্খা থেকে ৬৯, ধাদিঙ থেকে ৬০ এবং তানাহু থেকে ৩৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি রয়েছেন। নেপাল সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য প্রায় ২১হাজার ৩১৪ জন নিরাপত্তা কর্মী কাজ করছে।
অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৫৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
এদিকে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। সাম্প্রতিক দুর্যোগের পর নেপালের ১৫টি ক্ষতিগ্রস্ত এলাকাকে তিন মাসের জন্য দুর্যোগপ্রবণ ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য হিন্দু

নেপালে বন্যা: নিখোঁজ ছেলের সন্ধানে দিনের পর দিন হেঁটে চলেছেন বাবা

-CznNewsLab-64e260.jpg)