কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক সাগরে নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি।
কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে ভাটার স্রোতে ভেসে যান। স্থানীয়রা চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বিকালে কয়েকজন পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে সাগরের প্রবল স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছে।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুট