স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৪ ফুটবল ম্যাচ স্থগিত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৪ ফুটবল ম্যাচ স্থগিত
কোপা দেল রে ট্রফ্রি

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) কোপা দেল রের প্রথম রাউন্ডের ২৪ টি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের এ সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৬৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে। থেমে থাকা একটি ট্রেনের পেছনে অন্য আরেকটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এটি অনেক দলের যাতায়াতেও সরাসরি প্রভাব ফেলেছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং সংহতি জানিয়ে আজকের নির্ধারিত সব খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এ ম্যাচগুলোর নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

আজকের ম্যাচগুলোর সূচিতে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো, লেভান্তে ও দেপোর্তিভো আলাভেসের মতো লা লিগার বেশ কয়েকটি বড় দলের খেলার কথা ছিল। এর মধ্যে রিয়াল বেতিসের প্রতিপক্ষ ছিল নাভালকারনেরো এবং ভ্যালেন্সিয়া মাঠে নামত তাভেরনেস দে লা ভালদিগনার বিপক্ষে। তবে আপাতত বৃহস্পতিবারের নির্ধারিত ম্যাচগুলো আগের সূচি অনুসারেই মাঠে গড়ানোর কথা রয়েছে।

/এমএকে/