ফটো সাংবাদিক বাদল নিখোঁজ, পল্টন থানায় জিডি

সিজেডএন ডেস্ক

দৈনিক নবচেতনার ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার ও সহকর্মীরা। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার বন্ধু ও রুমমেট, ফটো সাংবাদিক সুজিত শেখ বাবু পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফটো সাংবাদিক বাদল দাস নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সহকর্মীদের ভাষ্য, নিখোঁজ হওয়ার পর বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তার কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে সুজিত শেখ বাবুর কাছে ফোন করে দাবি করা হয়, বাদল দাস ডিবির হেফাজতে রয়েছেন।
এ তথ্য পাওয়ার পর সুজিত শেখ বাবু মতিঝিল থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করেন। তবে বাদল দাসকে আটক বা হেফাজতে নেওয়ার বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
পরে ডিবির পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের নিখোঁজের বিষয়ে ডিবির বক্তব্য জানার চেষ্টা চলছে।
বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার ৩৫ সদর রোড নতুন বাজার এলাকার বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। তিনি রাজধানীর গুলিস্তানের শিশুকল্যাণ পরিষদ ভবনে থাকতেন।