শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার ষড়যন্ত্রমূলক: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন উদ্দেশ্যমূলকভাবে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে বাংলাদেশ পুলিশ। নিখোঁজ হওয়া শিশুদের ৮৭ শতাংশ উদ্ধার হয়েছে বা তাদের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে ১ শতাংশের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করেছি।
তিনি বলেন, কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক খবর প্রচার করছেন। এছাড়া কিছু কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় মনগড়া এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
আলী হোসেন ফকির বলেন, বর্তমানে বিশেষ করে রাজধানীতে কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের একাধিকবার গ্রেপ্তার করার পরেও আইনের ফাঁকফোকরের কারণে তারা দ্রুতই কারাগার থেকে বেরিয়ে আসছে। তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হচ্ছে না।

মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে: শিক্ষার্থীদের প্রতি আইজিপি