শিরোনাম

জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার
জাভা সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় আরও একজনকে পাওয়া গেছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের খুঁজে বের করতে এখনো অভিযান চলছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটির যাত্রীদের খোঁজে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় এ জাহাজে ২৪০ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে এটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে।

এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার খবর তারা পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিলো।

উল্লেখ্য, ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ফলে সেখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাত্রাবাহী জাহাজ ও ফেরি ব্যবহার করে থাকেন। গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজনের মৃত্যু হয়।

/এসবি/