ড. ইউনূসের তিন শূন্যের কতটা পালন হলো, জানানোর আহ্বান টিআইবির
ড. ইউনূসের তিন শূন্যের কতটা পালন হলো, জানানোর আহ্বান টিআইবির
ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের ধারণা প্রচার করেন। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে, তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

















