চিলমারীতে নদীভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঁচকোল সড়কটারী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় বক্তারা নদীর তীর রক্ষায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণ করে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহসভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল, মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী প্রমুখ।
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। কর্মসূচিতে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিকভাবে জিওব্যাগ ফেলা হয়নি, ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী মেরামতের পরিবর্তে টেকসই সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

কুড়িগ্রাম সীমান্তে চোরাই পণ্য জব্দ, আটক ৩ 