নোবিপ্রবিতে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন

নোবিপ্রবি সংবাদদাতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবিও জানান।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দাবি-সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দক্ষ একাডেমিশিয়ান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনে সাহসী ভূমিকাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি চলে যান। ফলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে কোনো প্রয়োজনে তাকে পান না।
তাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীবান্ধব একজন শিক্ষককে ট্রেজারার নিয়োগের দাবি জানান তারা।