নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রিতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ ৭ দাবি

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রিতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি অভিযোগ করেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। অন্যান্য দেশের তুলনায় দেশের বিচারক সংখ্যা কম হওয়ায় বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে। এ অবস্থায় পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান তিনি।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নারীরা নির্যাতনের শিকার হওয়ার পরও আইনের আশ্রয় নিতে চান না। এজন্য বিচারপ্রার্থীদের সরকারী সহায়তা প্রয়োজন। নিরাপত্তা পাওয়ার অধিকার- নারীর মৌলিক অধিকার হলেও সমাজে এটা অনুগ্রহ হিসেবে দেখা হয় বলে মন্তব্য করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা সাবিকুন্নাহার মুন্নি এম পি।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা আকলিমা ফেরদৌসী আখি গণপরিবহনে নারীদের হয়রানী বন্ধের দাবি জানান।
নারীরা রাজপথ থেকে সংসদ কোথাও নিরাপদ নয় জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা তাহমিনা আক্তার সুরমা বলেন, এখনো ফ্যাসিস্টরা তাদের সহিংস আচরণ করছে। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারছে না। এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান তিনি।
মানববন্ধনে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-
নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি কিংবা আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করতে হবে।
নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলাগুলোর তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করতে হবে। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু নিরাপত্তার ঘোষণা নয়, নিরাপত্তার বাস্তব পরিবেশ সৃষ্টি করতে হবে।
নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্যাতনের শিকার একজন নারী যেন নতুন করে অসহায়ত্ব ও বৈষম্যের মুখোমুখি না হন।
অনলাইন জগতে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীল হয়রানি, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল নিরাপত্তার নামে যেন ভুক্তভোগীকে দোষারোপ করা না হয়; বরং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা, নৈতিক শিক্ষা, দায়িত্বশীল আচরণ এবং আইনের প্রয়োগ- সবকিছুকে একসঙ্গে এগিয়ে নিতে হবে।
নারী নির্যাতনের শিকার কিংবা নির্যাতনের ঝুঁকিতে থাকা নারীদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর সহায়তা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। একজন নারী যেন সাহায্য চাইলে তাকে একা, অসহায় কিংবা অবিশ্বাসের মুখোমুখি হতে না হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা আকলিমা ফেরদৌসী আখি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা নুরুন্নাহার পলি ও ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।

২০২৫ সালে প্রতি ঘণ্টায় স্বজনদের হাতে ৫ নারী-শিশু খুন: জাতিসংঘ