আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবি শিক্ষার্থীদের

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা কলেজে আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় নতুন হল নির্মাণসহ আবাসন সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, 'একজন শিক্ষার্থীর হলে সিট পাওয়া তার মৌলিক অধিকার। একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হয়ে ঢাকায় এলে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে অন্যতম হলো আর্থিক সমস্যা। কলেজে নতুন হল নির্মাণ করে শিক্ষার্থীদের বৈধভাবে সিট বরাদ্দ দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নেয়।'
আরেক শিক্ষার্থী সম্রাট জাহাঙ্গীর বলেন, 'নতুন হল নির্মাণ করা ঢাকা কলেজের সব শিক্ষার্থীর প্রাণের দাবি। হলে পর্যাপ্ত সিট না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে বাইরে মেসে থাকতে হয়। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা এ সমস্যার স্থায়ী সমাধান চাই।'
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, 'শিক্ষার্থীদের হলের দাবির সঙ্গে কলেজ প্রশাসন সম্পূর্ণ একমত। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন সে তুলনায় হয়নি। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসিক সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'
তিনি বলেন, 'বিগত সরকারের আমলে আক্তারুজ্জামান ইলিয়াস হলে নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। এ জন্য মন্ত্রী এনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।'
উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলমকে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজের পুরোনো একাডেমিক ও আবাসিক ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান ও আবাসিক সুবিধা ব্যাহত হচ্ছে। বর্তমানে ১৯টি বিভাগে অনার্স, মাস্টার্স ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজের আটটি ছাত্রাবাসের মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ এবং আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়।