পুলিশ ভেরিফিকেশনে নিয়োগবঞ্চিতের অভিযোগে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

জাবি প্রতিনিধি

পুলিশ ভেরিফিকেশনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ থেকে বাদ দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি। এ সময় অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়ে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে আন্দোলনকারীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, কার্যকরী সদস্য সাঈদ হাসান ও আমেনা আক্তার নিহাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করে বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা দিয়েছে। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।
একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জিয়াউদ্দিন আয়ান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে জিয়াউদ্দিন আয়ান বলেন, পুলিশ ভেরিফিকেশনের নামে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে। ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে বিপুলসংখ্যককে নিয়োগবঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
দ্রুত এসব প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান এবং ১ অক্টোবর থেকে কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
জিয়াউদ্দিন আয়ান আরও বলেন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তিনি।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে দলীয়করণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে বলে তারা মনে করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে বৈষম্যহীন নিয়োগ। কিন্তু বর্তমান নিয়োগপ্রক্রিয়ায় সেই আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দলীয়করণের অভিযোগ তুলে তিনি এসব কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।
নাদিয়া রহমান আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার রক্ষা করতে হবে এবং মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। সরকার এসব দাবি উপেক্ষা করলে সাধারণ মানুষ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি