নিউইয়র্ক, আমরা আসছি: ইয়ামাল

নিউইয়র্ক, আমরা আসছি: ইয়ামাল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে বিদায় করে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। সেমিফাইনালের এ হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশদের জয়ের অন্যতম নায়ক তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। মাঠে দুর্দান্ত গতি আর নান্দনিক ফুটবল উপহার দেওয়ার পর এ বিস্ময় বালকের চোখ এখন সোনালী ট্রফির দিকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফাইনালের ভেন্যু নিউইয়র্ককে সরাসরি বার্তা পাঠিয়েছেন তিনি।
ফরাসিদের বিপক্ষে ম্যাচে গতি আর কৌশলে শুরু থেকেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের তটস্থ করে রাখেন ইয়ামাল। ম্যাচে পেনাল্টি আদায়ের পাশাপাশি চমৎকার একটি গোলও করেছিলেন তিনি, যদিও দুর্ভাগ্যবশত সেটি বাতিল হয়। তবে মাঠের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ম্যাচ শেষে উদযাপনেও ধরে রাখেন স্পেনের এই নতুন সেনসেশন। জয় উদযাপনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইয়ামাল ক্যাপশনে স্প্যানিশ ভাষায় লেখেন, ‘nuevayol vamos por ti’, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘নিউইয়র্ক, আমরা আসছি।’
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় ফাইনাল। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ফাইনালের মহারণের আগে ইয়ামালের এ আত্মবিশ্বাসী বার্তা যেন স্প্যানিশ শিবিরে ট্রফি জয়ের আগমনী বার্তা দিচ্ছে।

পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছি: কুবারসি