মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে উচ্ছেদ অভিযান চালিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এসময় সড়ক ও ফুটপাতের অস্থায়ী দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।

বেলা ১১টার দিকে দেখা যায়, হকারদের পণ্য বিক্রির জন্য ফুটপাতে রাখা অসংখ্য কাঠের চকি রাস্তায় এনে স্তূপ করা হয়েছে। অনেকে তাদের সরঞ্জাম দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে রাস্তায় স্তূপ করে রাখা কাঠের চকিগুলো বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী সিজেডএন টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। অভিযানে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), আনসার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
তিনি আরও জানান, প্রথম পর্যায়ে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে উচ্ছেদ অভিযান চলবে। পরবর্তীতে আশপাশের এলাকাতেও অভিযান চালানো হবে।

খিলগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা