বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ আন্দোলন, সড়ক অবরোধে যানচলাচল বন্ধ

বরিশাল সংবাদদাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে বরিশালে মার্চ টু শিক্ষা বোর্ড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টার এলাকা থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।
তারা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ‘শিক্ষার অধিকার, আমাদের অঙ্গীকার’, ‘শিক্ষা বাঁচাও, দেশ গড়ো’, ‘শিক্ষার নামে প্রহসন বন্ধ করতে হবে’, ‘মেধা নয়, বৈষম্য নয়, চাই ন্যায়বিচার’ এবং ‘শিক্ষার্থীদের ঐক্য, পরিবর্তনের শক্তি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরবর্তীতে আজকের এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আরও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে শত শত গণপরিবহন, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষা খাতে চলমান নানা সমস্যা, পরীক্ষা ব্যবস্থার অসঙ্গতি এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বহীন আচরণের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান জানান।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় দিনের মতো সড়কে শিক্ষার্থীরা