দ্বিতীয় দিনের মতো সড়কে শিক্ষার্থীরা

দ্বিতীয় দিনের মতো সড়কে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক

চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানী উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারছে না। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ছে। তাই চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে জানান তারা।
এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের।
নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া লক্ষ্মীবাজার, শাহবাগ, মগবাজার, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
ডিএমপি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং রাজধানীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেই প্রেক্ষাপটে বুধবারের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, যেন জনশৃঙ্খলা বজায় থাকে এবং পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

লংমার্চ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ
আজ পরীক্ষা শেষে ‘লংমার্চ’ শিক্ষার্থীদের