শিরোনাম

কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক
আটক যুবক

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির সার্বিক দিকনির্দেশনায় গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুরের কাহারোল থানাধীন সৈয়দপুর পানুয়াপাড়া এলাকা থেকে শ্রী মাইকেল রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা ৩০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৫ ইঞ্চি প্রস্থের ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুরের কাহারোল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসআর/