লংমার্চ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের।
বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষার মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পরীক্ষাকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া লক্ষ্মীবাজার, শাহবাগ, মগবাজার, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে এসব স্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করার কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরীক্ষা শেষে তাদের সঙ্গে করেই বাসায় ফিরিয়ে নেওয়ার কথা জানান।
ডিএমপি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং রাজধানীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেই প্রেক্ষাপটে বুধবারের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, যেন জনশৃঙ্খলা বজায় থাকে এবং পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।