শিরোনাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলছে বৃহস্পতিবার

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলছে বৃহস্পতিবার
বান্দরবান

বৃষ্টি কমে যাওয়া ও বন্যা পরিস্থিতির উন্নতির কারণে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বন্যা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এ ঘোষণা দেন।

তিনি জানান, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। একইসঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে এসেছে। ফলে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এজন্য পর্যটন কেন্দ্রগুলো চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও গতি পাবে বলে মনে করেন জেলা প্রশাসক।

এর আগে টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

/জেএইচ/