শিরোনাম

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৩৬

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৩৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মিরপুর এলাকা থেকে সবচেয়ে বেশি ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওয়ারীতে ৬৩, উত্তরায় ৫৬, গুলশানে ৫৫, তেজগাঁওয়ে ৫২, মতিঝিলে ৪১, লালবাগে ৩১, রমনায় ২৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছে ১১ হাজার ১২৭টি ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স পাওয়া গেছে। এছাড়াও ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেট কার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

/জেএইচ/