শিরোনাম

নিজের বদ অভ্যাস নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নিজের বদ অভ্যাস নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্ত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’ মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন চৈতি ঘোষাল। এতে আরও অভিনয় করেছেন অমর্ত্য। তবে সিনেমার চেয়েও প্রিমিয়ারে ঋতুপর্ণার পোশাক নিয়ে আলোচনা হয়েছে বেশি।

যদিও পোশাকের কারণে প্রায়ই কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী। তবে আরও একটি কারণে ট্রলের শিকার হতে হয় ঋতুপর্ণাকে। সেটা অভিনেত্রীর ভক্ত বা সমালোচকরা খুব ভালো করেই জানেন।

যেকোনো সাক্ষাৎকার বা কথা বলার সময় ঋতুপর্ণা বারবার নিজের চুল ঠিক করেন। গোছালো হলেও চুলে হাত দেওয়ার এই স্বভাবের কারণে নেটিজেনদের একাংশ তাকে নিয়ে রসিকতা করেন। কাটাক্ষ করতেও ছাড়েন না কেউ কেউ।

অনেকেই তাকে মাথা ন্যাড়া করার পরামর্শও দিয়েছেন। তাদের দাবি ক্যামেরার সামনে বাড়তি মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করার জন্যই নাকি এমনটা করেন তিনি। যদিও অভিনেত্রীর বাড়তি মনোযোগ আকর্ষণের প্রয়োজন হয় না। এবার এই ট্রল ও নিজের অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন ঋতুপর্ণা।

অভিনেত্রীর ভাষায়, ‘আমার একটাই বদ অভ্যাস, আমি বারবার কথা বলতে বলতে চুলে হাত দিই।’ তিনি বলেন, ‘আমার খালি মনে হয় যেন আমার চুলটা সেট নেই। তাই বারবার চুলে হাত দিয়ে দেখি ঠিক আছে কিনা।’

এটা অভিনেত্রীর ছোটবেলার বদ অভ্যেস। তবে সব সময় এটা হয় না বলে জানান ঋতুপর্ণা। তার মতে, ‘ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি না আমি নিজে থেকেই সচেতন হয়ে যাই। বারবার চুলে হাত দিয়ে ফেলি। একা থাকলে অতটা চুলে হাত দিই না।’

/জেএইচ/