এনরিকে আমাদের সেরা সম্পদ: খেলাইফি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

এনরিকে আমাদের সেরা সম্পদ: খেলাইফি
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০: ৫৭

লুইস এনরিকে ও নাসের আল খেলাইফি। ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয় মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা লুইস এনরিকেকে বিশ্বের সেরা কোচ মনে করেন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি। এই স্প্যানিয়ার্ডকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াকে সেরা সিদ্ধান্ত হিসেবে দেখেন তিনি।
সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি।
বার্সেলোনার সাবেক কোচ এনরিকেকে ২০২৩ সালের জুলাইয়ে নিয়োগ দেন আল-খেলাইফি।
নাসের আল খেলাইফি বলেন, ‘লুইস এনরিকে আমাদের সেরা সম্পদ, আমার সেরা সিদ্ধান্ত (তাকে নিয়োগ দেওয়া)। তাকে চুক্তিবদ্ধ করার বিষয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলেছি আমি। তিনি অসাধারণ একজন কোচ, বিশ্বের সেরা কোচ, ব্যক্তি হিসেবেও সেরা। এনরিকে শুধু পিএসজি নয়, বরং গোটা ফুটবল জগতে বিপ্লব এনেছেন। তাকে নিয়ে আমি খুবই গর্বিত।’
দলের খেলোয়াড়দের প্রশংসা করে খেলাইফি জানান তারা সত্যিকারের যোদ্ধা।

/টিই/

মাশরাফির রেকর্ড ভাঙলেন মোসাদ্দেক