শিরোনাম

ঈদ ঘিরে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
ঈদ ঘিরে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ সিদ্ধান্ত বহাল থাকবে ঈদুল আজহা পর্যন্ত। বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জ্বা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

প্রসঙ্গত, বৈশিক জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

/এফআর/